প্রতীকী ছবি
বৃহস্পতিবার (৮ মে) বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ ঢাকার বিচারক মাসুদ করিম এজাহার নামীয় আসামি সৌরভ, শিহাব, রনিকে মৃত্যুদণ্ড এবং সাকিব, শামীম, অনিক, ছোট জাহাঙ্গীর, ও রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১০ জনকে বেকসুর খালাস প্রদান করে।
মামলার এজাহারের বিবরণ মতে, বিগত ২৪ মার্চ ২০২১ ইং তারিখে মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুরে ভিকটিম মিন্টুর বোন মনিকে ইভটিজিং-কে কেন্দ্র করে রাত ১১টায় স্থানীয় সালিশ শেষে আসামিগণ উত্তেজিত ভিকটিম, আওলাদ হোসেন মিন্টু, শাকিব, ইমনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, চাকু দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ইমন, পরদিন মিন্টু ও সাকিব ঢাকা মেডিকেলে মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিম আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় বিগত ২৬ মার্চ ২০২১ একটি হত্যা মামলা দায়ের করে। যার নাম্বার ৫৪(৩)২১।
বিগত ৮/৬/২২ তারিখে এজাহারভুক্তসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল, বিগত ২৫/৮/২৪ ইং তারিখে বদলি হয়। যার নং দ্রুত বিচার মাঃ নং ৩/২৪।পরবর্তীতে ১৭/৯/২৪ চার্জ গঠন শেষে বিজ্ঞ আদালত ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট কোর্টের পি.পি মোঃ বিলাল হোসেন, আসামি পক্ষে আব্দুল গণি টিটুসহ অন্যরা।
বাদীপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানান।

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব 


















