ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর ওপরে হামলা ও একমাত্র অবলম্বন বৌ-গাড়ী ভাঙচুর

বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী চাচাকে মারধর ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর করার ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের ফারুক মাঝির (৪২) সাথে ঘটে।

ফারুক মাঝি জানান, গত রোববার (৪ মে) নিজ বাড়িতে লাগানো ফলের গাছ তার ভাইয়ের ছেলে নবীন (২৭) ও রবিউল (৩০) লাগাতার কাটতে শুরু করে। এসময়ে তিনি বাঁধা দিলে নবীন, রবিউল, আল আমীন তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। পরবর্তীতে আত্মীয় কামরুল মাঝি ও পারুল বেগমের উপস্থিতিতে হামলাকারীরা তার (ফারুক মাঝি) জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ীটি ভাঙচুর করে এবং তার পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে জোর পায়তারা চালায়।

অন্যদিকে ফারুক মাঝি শারীরিক ভাবে প্রতিবন্ধী কিন্তু প্রতিবেশী স্বজনদের কাছে থেকে পাচ্ছে না সহানুভূতি। এখন বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণ হারানোর শঙ্কায় কাটছে প্রতিটি মুহূর্ত। তাই পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ নিয়ে বানারীপাড়া থানা পুলিশের দারস্থ হয়েছে শারীরিক প্রতিবন্ধী ফারুক মাঝি।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, আমরা ইতিমধ্যে একটি অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীদের সর্বোচ্চ সহযোগিতা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর ওপরে হামলা ও একমাত্র অবলম্বন বৌ-গাড়ী ভাঙচুর

আপডেট : ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫