ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

মিথ্যা মামলা করায় বাদীর কারাদন্ড

প্রতীকী ছবি

মিথ্যা অভিযোগে প্রতারণার মামলা করায় বাদীকে জরিমানা ও আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৭ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার বাদী রোসানকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রায়ে বলা হয়েছে, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করেন। এরপর আদালত বাদীকে এক দিনের শোকজ নোটিশ দেন এবং ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এই সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন যে, এই ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া ইউনিয়নের ব্রাহা গ্রামের বাসিন্দা রোসান ২০২১ সালে স্থানীয় আরেক নারী রোকেয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছে থেকে আসামি রোকেয়া ২৩ লাখ ৯০ হাজার টাকা ধার নেন। পরে এই টাকা ফের‍ত চাইলে আসামি রোকেয়া বাদীকে হত্যার হুমকি দেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

মিথ্যা মামলা করায় বাদীর কারাদন্ড

আপডেট : ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫