ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

বানারীপাড়া থানা পুলিশের এক দশকের সর্বোচ্চ সাফল্য -তিন শীর্ষ ডাকাত গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় আলোচিত কয়েকটি ডাকাতি ঘটনার পর দুর্ধর্ষ তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টায় বরিশালের গড়িয়ারপাড় থেকে তাদেরকে আটক করা হয়।

গত ২১ এপ্রিল উপজেলার বাইশারীতে বাবুল দফাদারের বাড়িতে ও ৩ মে সলিয়াবাকপুরের চৌয়ারিপাড়ার তালুকদার বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেফতারে তৎপর হয় থানা পুলিশ। বানারীপাড়া থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফার সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদারের নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বে এস আই চন্দন, এস আই অজয়, এস আই মাহফুজ ও এস আই পলাশসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাতদের আটক করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) শতদল মজুমদার জানান, ডাকাত সদস্যদের গ্রেফতারে বানারীপাড়া টিম পুলিশ ৪ এপ্রিল রাত ১১.২৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ডাকাতরা বরিশালের গড়িয়ারপাড়ে ডাকাতি কার্যক্রম চালাতে সেখানে অবস্থান করছে। পরে বানারীপাড়া টিম পুলিশ বরিশাল র‌্যাব-৮ এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বরগুনা জেলার সদর উপজেলার ডাকাত সর্দার মোঃ সেলিম (৪৫) ও তার দুই সহযোগী বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের মোঃ বাদশা (৪১) এবং আউয়ারের মোঃ ডালিম (৪৩) কে গড়িয়ারপাড় থেকে আটক করে। ওই ডাকাত সদস্যদের নামে পূর্বেও ১০-১২ টি মামলা রয়েছে বলে থানা পুলিশের জিজ্ঞসাবাদে তারা স্বীকারোক্তি দেয়। এছাড়াও বাইশারী গ্রামের বাবুল দফাদারের বাড়িতেও ডাকাতির ঘটনায় তারা প্রতক্ষভাবে জড়িত ছিলো এবং এ ডাকাতি কর্মকান্ডে তারা মোট সাতজন অংশগ্রহণ করেছিল বলে তারা স্বীকার করে।

ডাকাত সর্দার সেলিম ও তার দুই সহযোগী গ্রেফতার হওয়ায় বানারীপাড়া উপজেলায় বসবাসরত জনগনের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এদিকে ডাকাত সর্দারসহ তিন শীর্ষ ডাকাতকে গ্রেফতার করে এ যাবতকালের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বানারীপাড়া থানা পুলিশ।

এ ব্যাপারে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার নিকট জানতে চাইলে তিনি জানান, ডাকাতদের গ্রেফতার করে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে এবং বাকী ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি মোঃ মোস্তফা আরও জানান, থানাকে স্থিতিশীল করার লক্ষ্যে যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বানারীপাড়া থানা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে বাইশারীর বাবুল দফাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হলে পরের দিন ২২ এপ্রিল উপজেলার গরদ্ধার গ্রামের শহিদুল ইসলাম মানিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। পরে ২৪ এপ্রিল মানিকের বাড়ির সামনে তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে দাবি করে মানববন্ধন করে তার পরিবার ও কয়েকটি গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

বানারীপাড়া থানা পুলিশের এক দশকের সর্বোচ্চ সাফল্য -তিন শীর্ষ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫