সাবেক এমপি অ্যাডভোকেট আমিরুল আলম | ফাইল ছবি
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার (৬ মে) আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীর সঙ্গে মিলনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতারের পেছনের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এদিকে, গ্রেফতারের পর দলীয় মহলে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 


















