ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা কর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিলাশ চত্তরে গিয়ে পথসভায় মিলিত হয়।

এ পথসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি, সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সহ-সভাপতি মেহেদী হাসান মাহাদি, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার রাহাত নূর পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শুভ হাওলাদার, সদস্য সচিব রাফি শিকদার মুন্না প্রমুখ।
এসময় ফিলিস্তিনের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান বক্তারা।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















