ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৮নং রুপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে প্রতিপক্ষ ৩ জনের হাতে ৬ জন গুরুতর আহত ও ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৪ এপ্রিল) আনুমানিক সকাল ১১টার দিকে ফুলপুর উপজেলার ৮নং রুপসী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত এনামুল হক বড়ইকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

আহত আরো ৪ জন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তিনজনকে আসামি করে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ ৩৬০ প্রতিবেদকঃ 


















