পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়’র” উদ্যোগে “ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ঢাকা রমনা পার্কে ইফতার , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক নাজমুল হাসান তুর্য এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিন অমি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এর কৃতি সন্তান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও সংগঠন এর প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ও উপদেষ্টা ফয়সাল আকন, স্বরূপকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সাদ্দাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান রিয়াজ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান।
এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সারজু সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা জাহিদ, সংগঠনের ১নং যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট শুভ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ও সংগঠনের মোহাম্মদ সোহেল, ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা তানভীর ও ফাহিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা তূর্য ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা শিহাবসহ ঢাকায় অবস্থানরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের দোয়া ও মিলাদ পরিচালনা করে গ্রীন ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ও স্বরূপকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সাদ্দাম।

মোঃ সামছুল আরেফীন, স্টাফ রিপোর্টার 
















