ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে মন্ত্রীর পক্ষ থেকে এসি প্রদান ভোলার তীরবর্তী সাগরে ভেসে উঠেছে টনে টনে পঁচা ইলিশ, গন্ধে হচ্ছে পরিবেশ দূষণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম ১০ অবৈধ হকারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত শপিং মল ও রাষ্ট্রীয় রাজস্ব টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ পিরোজপুরে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

পিরোজপুরের নাজিরপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে লক্ষ্মী রানী ভক্ত (৭৪) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী রানী ভক্ত উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা নুর ইসলাম শেখ বলেন, তিনি নিহতের বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। খেজুরের রস দিতে শুক্রবার ভোরে ওই বাড়িতে যান। ঘরের দরজা খোলা এবং সামনে কাউকে না পেয়ে পার্শ্ববর্তী বাড়ির ভাইয়ের মেয়ে কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।

প্রতক্ষদর্শী কৃষ্ণা মন্ডল বলেন, শুক্রবার সকাল ৭ টার দিকে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি তার মাসিকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে নিহতের ছেলেকে খবর দেয়।

নিহতের ছেলে পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার সকালে তার বোন কৃষ্ণা তাকে ফোন দিয়ে তার মাকে হত্যার খবর দেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। নিহতের ছেলে অভিযোগ করে বলেন, তাদের পার্শ্ববর্তী ঘরের আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুর সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্তরা তার মাকে হত্যা করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঢুকে লক্ষ্মী রানী ভক্ত নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

আপডেট : ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫