ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পিরোজপুরে “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম হাওলাদার, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা, বাপুস জেলা শাখার সভাপতি মোঃ আঃ রাজ্জাক শেখ, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বাজুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জামান।

গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৪৬ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

জনপ্রিয়

ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

আপডেট : ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫