ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ সাজার শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বাগেরহাটে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২ ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

সাবেক এমপি নাজমীন আটক

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানা-কে আটক করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের তাঁর নিজ বাসভবন থেকে আটক করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন- ৬ এর এমপি ছিলেন। একই সঙ্গে তিনি কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এমপি থাকাকালে তাঁর অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে।

তবে সাবেক এই সংসদ সদস্যকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।

জনপ্রিয়

অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত

সাবেক এমপি নাজমীন আটক

আপডেট : ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫