ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে?

কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে বরের ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুর জেলার কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে মোঃ রাহাত (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের নুরুল ইসলামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া (১৩) কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক বর ও কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য তাদের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। এবং কনেকে তার পরিবারের জিম্মায় দেন।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ডর নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ

কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে বরের ৭ দিনের কারাদণ্ড

আপডেট : ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫