ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

আওয়ামী লীগ নেতা মিসবাহকে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়

মিসবাহ উদ্দিন সিরাজ | ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনাটি ঘটার কথা শুনেছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শনিবার সকালে তিনি বলেন, “শুনেছি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা হয়েছে। তবে কী কারণে হামলা, কারা করেছে সেটি বোঝা যায়নি।

সিলেট আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর সুবিদবাজার এলাকায় একটি বাসায় যাচ্ছিলেন মিসবাহ সিরাজ।

সুবিদবাজারের ফাজিলচিশতে পৌঁছামাত্র কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন যুবক মিসবাহ উদ্দিনের অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে অন্য একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এরপর মিসবাহ উদ্দিন সিরাজের ব্যক্তিগত মোবাইল থেকে তার পরিবারের লোকজনের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে অপহরণকারীদের মুক্তিপণ দেওয়া হলে রাত সাড়ে ৩টায় তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

উদ্ধারের পর ভোর ৪টায় তাকে নগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসকরা তার শরীরে অস্ত্রোপচার করেন। পরে শুক্রবার সকালের দিকে একটি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে নিরাপদে সরে যান তার পরিবার।

আল হারামাইন হাসপাতালের চিকিৎসক ডা. চৌধুরী নাহিয়ান সাংবাদিকদের বলেন, “গত রাতে ৪টার দিকে মিসবাহ উদ্দিন সিরাজকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরবর্তী সময়ে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। যদিও স্বজনরা হাসপাতালে বলেছেন তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “মিসবাহ উদ্দিন সিরাজের বাম পায়ে হাটুর নিচে রক্তাক্ত জখম রয়েছে। অস্ত্রোপচারের পর শুক্রবার সকাল ১০টার দিকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাকে নিয়ে চলে যান তার স্বজনরা।”

এ বিষয়ে জানতে মিসবাহ উদ্দিন সিরাজ ও তার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।মিসবাহ উদ্দিন সিরাজের মেয়ে মুনতাহা আহমদ মিসবাহ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, “আমার বাবার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। সবার কাছে আমার বাবার সুস্থতার জন্য দোয়া চাই।”

তবে অপহরণ বা মুক্তিপণ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।

প্রসঙ্গত, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ৩বার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর (পিপি) দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

আওয়ামী লীগ নেতা মিসবাহকে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়

আপডেট : ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪