ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

ঢাকার সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার সিএমএম আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন। এসময় তিনি নিন্মলিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এদিন কনফারেন্সে- সমন জারী/গ্রেফতারী/হুলিয়া ও ক্রোকী পরোয়ানা (পিএন্ডএ) তামিল, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আদালতে আসা যাওয়ার পথে এবং আদালত চত্ত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারী বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মত মেডিকেল সার্টিফিকেট/ময়নাতদন্ত প্রতিবেদন/ফরেনসিক/ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, হুলিয়া জারী এবং সম্পত্তি জব্দ করিবার প্রতিবেদন দ্রুত প্রাপ্তি, বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্ত্বরে নিরাপত্তার বিধান, সময়মত মালখানা হতে আদালতে আলামত উপস্থাপন, বিচারাধীন আসামীদের জেল হাজত হতে আদালতে সময়মত উপস্থিতি নিশ্চিতকরণ, পুলিশ ম্যাজেস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহনীয় পদক্ষেপসমূহ, মামলায় জব্দকৃত আলামতের নিষ্পত্তি/ধ্বংসের ব্যবস্থাকরণ/নিলাম বিক্রয়, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপীল বিভাগের নির্দেশনা প্রতিপালন হয়েছে কিনা তা তদারকি করা, জিডি মামলার আলামত আদালতে প্রেরণ এবং বিবিধ এর ওপর আলোচনা করা হয।

এসময় কনফারেন্স ডিএমপির বিভিন্ন জোনের ডিসি, ডিএমপির বিভিন্ন থানার ২৪ জন ওসি, পিবিআই, র‍্যাব, দুদক, মাদক, কারাকতৃপক্ষ, মহানগর পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি, বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ

ঢাকার সিএমএম আদালতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪