ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী

আবু নাসের ইয়াহিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন শফিক খান

  • মোঃ আনজার শাহ
  • আপডেট : ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২০৭ ভিউ

দেশের অন্যতম আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আবু নাসের মোঃ ইয়াহিয়া (সারমিন) গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার প্রিয় ভাতিজা শফিক খান।

শফিক খান বলেন, দেশবাসীর নিকট দোয়ার দরখাস্ত, আমার প্রাণপ্রিয় চাচা জনাব আবু নাসের ইয়াহিয়া (সারমিন) আল আরাফাহ ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। আমার চাচা বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা ভালো না। দেশবাসীর নিকট অনুরোধ জানাচ্ছি, আল্লাহর নিকট আপনাদের প্রার্থনার সময় আমার চাচার সুস্থতার জন্য দোয়াতে শামিল করবেন। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন।

বরুড়া উপজেলার ছাত্রদলের পক্ষ থেকে একটি বিশেষ দোয়ার বার্তাও দেওয়া হয়েছে। এই আবেদন বার্তায় আবু নাসের ইয়াহিয়া (সারমিন) পরিপূর্ণ সুস্থতা, নেক হায়াতদারাজি এবং পুনরায় সমাজসেবা ও সমাজ সংস্কার কাজে আত্মনিয়োগে তাওফিক কামনায় বরুড়াবাসী, আমজনতা, সমর্থক, সর্বসাধারণ মুসলিম ভাইদের প্রতি দোয়া করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক আনজার শাহ কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, অসুস্থতা আল্লাহ তাআলার এক ধরনের পরীক্ষা। অসুস্থ ব্যক্তির সুস্থতায় দোয়ার বিকল্প নেই। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আয়েশা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, উভয় হাতের তালু মিলিয়ে তাতে তিনি কুল পড়ে ফুঁ দিতেন। এরপর শরীরের যতটুকু অংশ সম্ভব মুছতেন। মাথা, চেহারা ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এভাবে তিনবার করতেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন আমাকে এমন করার জন্য আদেশ করলেন। (বুখারি,হাদিস : ৬২৬৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের নির্দেশনা অনুসারে অসুস্থ ব্যক্তির সেবা ও দোয়া করার তাওফিক দান করুন এবং জনাব আবু নাসের ইয়াহিয়া (সারমিন) সাহেবকে অতি দ্রুত আরোগ্য করুক, আমিন।

জনপ্রিয়

ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা

আবু নাসের ইয়াহিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন শফিক খান

আপডেট : ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪