ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার

সাফিয়া খাতুন | সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত শনিবার (৩০ নভেম্বর) রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রোববার আদালতে হাজির করা হয়।

উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর পল্লবীতে শিক্ষার্থী আকরাম খান রাব্বী হত্যায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, গোয়েন্দা তথ্য অনুসারে এই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।’

ওই ঘটনায় গত ২৫ আগস্ট আকরামের বাবা ফারুক খান পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, জানা যায় গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় আবুল তালেব বিদ্যালয়ের পাশে বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালান। সড়ক পার হওয়ার সময় আকরাম আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ

সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন গ্রেপ্তার

আপডেট : ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪