ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা

মিরপুরের রূপনগর এলাকায় বিক্ষোভকারী ব্যাটারিচালিত রিকশাচালকেরা

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।

ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশের প্রতিবাদে চালকেরা বিক্ষোভ করেছেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার সড়কে নেমে চালকদের বিক্ষোভ করতে দেখা গেছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দুপুর ১২টার দিকে বলেন, সকাল সাড়ে ৯টা থেকে মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করেছেন। এর মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও চাঁদ উদ্যান এলাকা রয়েছে।

এতে করে বিক্ষোভ এলাকাগুলোতে তিব্র যানজট সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল জোরদার।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এই আদেশের প্রতিবাদে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এ ছাড়া মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।

জনপ্রিয়

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ

ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা

আপডেট : ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪