ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় পরীমনির ‘প্রথম স্বামী’ নিহত

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি ২ সন্তানের জনক।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। শুক্রবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

ইসমাইল হোসেনের বন্ধু মনিরকে ঢাকা মেডিকেল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মনিরের একটি পা কেটে ফেলা হয়। মনির এখনো ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

নিহতের স্বজনেরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী। তাদের মধ্যে ডিভোর্সের পর ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

জনপ্রিয়

ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা

সড়ক দুর্ঘটনায় পরীমনির ‘প্রথম স্বামী’ নিহত

আপডেট : ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪