ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী

৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোছাঃ তাসলিমা (৪০)।

গতকাল সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১০:০৫ ঘটিকায় ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকার একটি ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শোবার ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের সর্বমোট ওজন ৯৮.৫ লিটার ও আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তাসলিমা তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিল তারা বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা

৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী

আপডেট : ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪