ফাইল ছবি
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বিজিবি সদরদপ্তর। রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বেলা ৩টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এ কর্মসূচি ঘিরে শনিবার রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা চৌকি ও গোয়েন্দা কার্যক্রম চালানো হয় রাতে। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন অনেককে আটক করা হয়।
প্রসঙ্গত, গতকাল শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগ এক বিবৃতিতে “নূর হোসেন দিবস” উপলক্ষে আজ রোববার (১০ নভেম্বর) বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে। দলটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি ঘিরে শনিবার রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা চৌকি ও গোয়েন্দা কার্যক্রম চালানো হয় রাতে। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজন অনেককে আটক করা হয়।
এর প্রতিবাদে গুলিস্তান জিরোপয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। এই গণজমায়েতের আয়োজন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন।
এর আগে এদিন দুপুর ১২টা ১০ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে লেখা পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ‘আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই।’

সংবাদ360 প্রতিবেদকঃ 



















