ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী

কিশোরগঞ্জে মোটর সাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত- ১ আহত- ৪

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুন্দর আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-চামড়া বন্দর মহাসড়কে বৌলাই নার্সারীর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ ইউনিয়নের রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের একরামপুর থেকে করিমগঞ্জগামী একটি ইজিবাইক বৌলাই নার্সারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও মোটরসাইকেল দুটোই দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালকসহ চারজন এবং মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুন্দর আলীকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং সকল আলামত সংগ্রহ করে।

জনপ্রিয়

ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা

কিশোরগঞ্জে মোটর সাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত- ১ আহত- ৪

আপডেট : ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪