ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

শমী কায়সার | সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।

অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের কন্যা। মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর তার সরকারের মন্ত্রী-এমপি ও দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

আপডেট : ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪