ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ১জন আহত

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৯ ভিউ

কলকাতার ব্যস্ততম এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এসএন ব্যানার্জি রোডের ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ের মধ্যকার রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগ বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।
জানা গেছে, রাস্তার পাশে পড়ে থাকা সে প্লাস্টিকের ব্যাগটি তুলতে গিয়ে আহত হয়েছেন ৫৮ বছর বয়সি বাপি দাস। বিস্ফোরণে তার কয়েকটি আঙুল উড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। আহত বাপি দাসকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরে বম্ব স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে প্লাস্টিকের ব্যাগে কোন বোমা ছিল কিনা বা ঠিক কী বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ ১জন আহত

আপডেট : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪