ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

বরুড়ায় সাত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা

বরুড়া পৌর সদর বাজারে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর আলোকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ফার্মেসিকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট ২০২৫) এই অভিযান পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং।

ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বরুড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট আইন লঙ্ঘন, অনুমোদনবিহীন ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, রেজিস্টার সংরক্ষণে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো—

মা মেডিকেল সেন্টার – ১২,০০০ টাকা

মেঘনা মেডিকেল হল – ৫,০০০ টাকা

মাহী ফার্মেসী – ৭,০০০ টাকা

পদ্মা মেডিকেল হল – ৬,০০০ টাকা

যমুনা মেডিকেল হল – ৮,০০০ টাকা

জিলানী ফার্মেসী – ১৫,০০০ টাকা

আদর্শ ফার্মেসী – ৮,০০০ টাকা

এই অভিযানের সময় বরুড়া বাজারের কয়েকটি ফার্মেসি সতর্কতামূলকভাবে সাময়িকভাবে বন্ধ করে দেয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাহক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের যথাযথ আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

বরুড়ায় সাত ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫