জুলাই ২৪ এর বীর শহীদ ও আহতদের স্মরণে এবং হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি মো. মহিব্বুল্লাহ-কে সংবর্ধনা জানাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৩ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মৌলভী ইলিয়াস হোসেন, ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি বখতিয়ার হোসেন রোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক। শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা এক আবেগঘন নাট্যাংশ পরিবেশন করে যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

নবনির্বাচিত সভাপতি মো. মহিব্বুল্লাহ তাঁর বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে হলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ।

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















