অপারেশন ডেভিল হান্টে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা মোঃ আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা হল রুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের জুলাই ২০২৫ মাসের সাধারণ সভা শেষে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
মোঃ আমিরুল ইসলাম জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম।

গাইবান্ধা প্রতিনিধিঃ 


















