ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

নিখোঁজের ৫ দিন পর শিশু রোজা মনি’র অর্ধগলিত লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রোজা মনি (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ির পেছনে বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজা মনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।

জানা যায়, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল শিশু রোজা মনি। এ সময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাড়ির পেছনে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া জানান, রোজা মনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজা মনির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

নিখোঁজের ৫ দিন পর শিশু রোজা মনি’র অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫