ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ

ঢাবির দেয়ালে দেয়ালে ‌‘রহস্যময়’ গ্রাফিতি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে হঠাৎ করেই এক রহস্যময় গ্রাফিতি ছড়িয়ে পড়েছে। ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’—এই বাক্যসংবলিত বার্তাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়াল ও স্থানে লাল, সাদা ও কালো রঙে স্প্রে করে লেখা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকেই কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মোহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হলে আশপাশে এই গ্রাফিতিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে কে বা কারা এই গ্রাফিতি লিখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, এই গ্রাফিতির ভাষা বেশ রহস্যময় ও চিন্তার উদ্রেককারী। এটি রাজনৈতিক কোনো বার্তা কি না—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।

কেউ কেউ ধারণা করছেন, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কোনো ছাত্র সংগঠনের বার্তা হতে পারে। আবার কেউ বলছেন, এটি একটি সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের প্রতীকও হতে পারে।

গ্রাফিতিটির পেছনে কারা রয়েছে, এটি কোনো সংগঠনের পরিকল্পিত উদ্যোগ কি না, কিংবা একক কারও নিভৃত প্রতিবাদ, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই রহস্যময় গ্রাফিতি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে প্রশ্ন ও এক ধরনের কৌতূহলের জন্ম দিয়েছে।

জনপ্রিয়

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

ঢাবির দেয়ালে দেয়ালে ‌‘রহস্যময়’ গ্রাফিতি

আপডেট : ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫