মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও উপ-পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকর হয়েছে এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান।
মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও উপ-পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি। হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, তবে রায় এখনো চূড়ান্ত না হওয়ায় ফাঁসি কার্যকর করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসি কার্যকর হওয়ার যে খবর চাউর হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
মামলার বিবরণ:
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়ার খালে কক্সবাজারের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ মোট ১৫ জনকে আসামি করা হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরবর্তীতে, আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে।
হাইকোর্ট গত ২ জুন আপিলের রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ বহাল রাখেন এবং ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখেন।
তবে, এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আপিল করার সুযোগ পাবেন।
ফাঁসি কার্যকর না হওয়ার কারণ:
★হাইকোর্টের রায় এখনো চূড়ান্ত নয়।
★রায় পুনর্বিবেচনার জন্য আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।
★আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না।

সংবাদ360 ডেস্কঃ 


















