ছবি: মুহাম্মদ কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
সংবাদ360
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪।
সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মুহাম্মদ কামরুল ইসলাম বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এক শুভেচ্ছা বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, যুগ্ম-মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটোসহ সর্বস্তরের সাংবাদিক নেতাকর্মী তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজ ডেস্ক 



















