ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের ভোলায় ইলিশের চড়া দামে ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার করা হলো ডিসি ও ওসিকে একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন সৌদি আরবে ড্রোন হামলা: মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকার বার্তা বাংলাদেশের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন

পিরোজপুরের নাজিরপুরে সেখমাটিয়া বাজারের পাশে আর্সেনিকমুক্ত পানি সরবরাহ প্লান্টের জন্য স্থাপিত ১০ কেভিএ ট্রান্সফরমার থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে নাজিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নাজিরপুর জোনাল অফিস।

গত ১৪ সেপ্টেম্বর নাজিরপুর জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. আব্দুল হান্নান নাজিরপুর থানার অফিসার ইনচার্জের কাছে এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সেখমাটিয়া বাজারের পাশে স্থাপিত ওই ট্রান্সফরমারের আওতায় বিদ্যুৎ না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ট্রান্সফরমারের এইচটি লিড কাটা এবং উপরের ঢাকনার নাট-বল্টু খোলা অবস্থায় দেখতে পান তারা। পরে ট্রান্সফরমারের ঢাকনা খুলে দেখা যায়, ভেতরের কয়েল অক্ষত থাকলেও তেলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হলে বাজারের নৈশপ্রহরী মো. খোকন কর্মকর্তাদের কাছে একটি বক্তব্য দেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে নৈশপ্রহরীর বরাত দিয়ে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে স্থানীয় লিয়াকত বেপারী ট্রান্সফরমারের উপরের ঢাকনা খুলে আনুমানিক দুই লিটার তেল বের করেন। বিষয়টি গোপন রাখার অনুরোধ করে নৈশপ্রহরীকে এক লিটার তেল দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে ট্রান্সফরমারটি খুলে নাজিরপুর জোনাল অফিসে নিয়ে আসা হয়েছে বলে পল্লী বিদ্যুৎ সমিতির আবেদনে জানানো হয়।

এ ঘটনায় অভিযোগটি তদন্ত করে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানার অফিসার ইনচার্জের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে আবেদনে অভিযোগ ওঠা লিয়াকত বেপারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।

জনপ্রিয়

ঝালকাঠির উন্নয়ন হবে সমতার ভিত্তিতে–ড. জিয়াউদ্দিন হায়দার

নাজিরপুরে ট্রান্সফরমারের তেল চুরির অভিযোগ, থানায় জিডির আবেদন

আপডেট : ১৪ ঘন্টা আগে