সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লব | সংগৃহীত ছবি
রোববার (২২ জুন) রাতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ডিবি।
ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এমপি ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ডিবির একটি বিশেষ দল।
ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (২৩ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















