ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে দেড় ঘন্টা ধরে সড়ক অবরোধ

রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের প্রস্তাবিত এলাকায় দ্রুত বাস্তবায়নের দাবীতে দেড় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চারমাথা অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই ধারে শতশত যানবাহন আটকা পড়ে।

গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন-জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু, ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ রায়হান, আবু মস্তান, শিক্ষক নেতা আব্দুল সালাম, ছাত্র নেতা মনির হোসেন, যুব নেতা ওমর ফারুক, কৌশিক আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র নেতা মাকসুদ রহমান মাকসুদ, অয়ন সুলতান সুলতান, মোস্তাকিম সজিবসহ আরো অনেকে দ্রুত ইপিজেড বাস্তবায়নে দাবী তুলে ধরে ইপিজেডের বাধা প্রদানকারীদের গ্রেফতারের দাবি জানান।

দীর্ঘক্ষন অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পরে। মহাসড়কে অবরোধ দীর্ঘায়িত হলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে আন্দোলন দিন-দিন দীর্ঘ হচ্ছে। আন্দোলনকারীরা লং-মার্চসহ কঠোর কর্মসূচী পালন করবেন বলে জানান।

এদিকে, ঘোষিত মানববন্ধনের প্রতিক্রিয়ায় কথিত সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের কাটা মোড় নামক স্থানে মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ করে।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে দেড় ঘন্টা ধরে সড়ক অবরোধ

আপডেট : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫