ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজনের কারাবন্দি অবস্থায় আত্মহত্যা

সাইদুর রহমান সুজন | সংগৃহীত ফাইল ছবি

জুলাই-আগস্টের হত্যা মামলায় কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান সুজন ‘গলায় ফাঁস দিয়েছেন’ বলে ভাষ্য কারা কর্তৃপক্ষের।

রোববার (১৫ জুন) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সেখানকার ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক।

কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন বলেন, “সাইদুর রহমান সুজন সূর্যমুখী ভবনের একটি কক্ষে আরও দুই বন্দির সঙ্গে ছিলেন। (রোববার) সকালে সুজন নাস্তাও করেছেন। এরপর একজনের হাজিরা থাকায় আদালতে যান এবং আরেকজন ঘুমাচ্ছিলেন। এই সুযোগে সুজন নিজের ব্যবহৃত গামছা দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন।

“পরে আমরা দ্রুততম সময়েই তাকে উদ্ধার করে কারা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।”

সুজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, “সম্ভবত অবসাদগ্রস্ত হয়ে তিনি এমন কাজ করতে পারেন। কিন্তু এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। আমরা তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখব।”

সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে সুজন আত্মগোপনে চলে যান। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজনের কারাবন্দি অবস্থায় আত্মহত্যা

আপডেট : ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫