ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পটুয়াখালীতে ভিপি নুরের ওপর হামলা, পরে অবরুদ্ধ নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর | ফাইল ছবি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উলানিয়া বাজারে একটি কর্মসূচিতে অংশ নিতে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় নুরুল হক নুর ছাড়াও তার সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিপি নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।

হামলার পর বিকেলে তিনি গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে গেলে সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বিস্তারিত কিছু এখনো বলা যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভিপি নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গলাচিপা শহরের সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে ভিপি নুর দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হতো না।

এ ছাড়া তিনি স্থানীয় গলাচিপা-বন্যাতলী সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপির এক ঠিকাদারকে উদ্দেশ করে বলেন, ঠিকমতো কাজ না করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। ভিপি নুরের এসব বক্তব্যের জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পটুয়াখালীতে ভিপি নুরের ওপর হামলা, পরে অবরুদ্ধ নুরুল হক নুর

আপডেট : ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫