ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা, পরিবার অবরুদ্ধ — এলাকায় উত্তেজনা

ঝালকাঠির রাজাপুরে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো হস্তক্ষেপের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চরশুক্তাগড় এলাকার বাসিন্দা জাফর আলী হাওলাদারের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ৫০ একর জমিতে একদল মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে। মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও শিক্ষক আলতাফের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র—রামদা, বল্লম, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপসহ জমিটি জোরপূর্বক দখল করে নেয় এবং ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে।

জমির মালিক জাফর আলী হাওলাদার ও তার ছেলে মো. রাকিব হোসেন অভিযোগ করে বলেন, “ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে এবং বের হতে নিষেধ করে। হুমকি দেয়, আমরা যদি বের হই তবে মেরে ফেলবে। আমাদের পৈত্রিক ও বৈধভাবে কেনা সম্পত্তি তারা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এমনকি গতকাল আমাদের তিনটি ছাগলও তারা নিয়ে গেছে।”

অন্যদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল হাই ও আলতাফ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির প্রকৃত মালিক আমরা ও এলাকার আরও অনেকে। জাফর আলী ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জমি দখল করে রেখেছে। আমরা সবাই মিলে আমাদের জমিতে চাষাবাদ করছি।”

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনা জানার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা, পরিবার অবরুদ্ধ — এলাকায় উত্তেজনা

আপডেট : ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫