ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

৭১ টন চাল জব্দের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকর্মী কারাগারে

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৭১ টন সরকারি চাল জব্দের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন এবং তাদের সহযোগী ফিরোজ ও ইমরান।

এর আগে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ উপজেলায় সেনা ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। ওই সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

একই সময়ে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ছয় টন সরকারি চাল জব্দ এবং এর সঙ্গে জড়িত ৭জনকে আটক করা হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, চাল জব্দ এবং সাতজন আটকের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি থাকায় এ ব্যাপারে খোঁজ-খবর নিতে পারিনি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

৭১ টন চাল জব্দের ঘটনায় ছাত্রদলের ৭ নেতাকর্মী কারাগারে

আপডেট : ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫