ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

দেয়াল তুলে রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষের চলাচল বন্ধ, এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত। এলজিইডির আওতাধীন রাস্তাটির আইডি নম্বর- ৫৪২৮৪৫২৫৫।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তাটির পূর্ণাঙ্গ মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।

শনিবার (২৪ মে) বিকেলে মতিউর রহমানের বাড়ির সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, মাহফুজুর রহমান বাচ্চু, তরিকুল ইসলাম, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে বেকু মেশিন দিয়ে রাস্তার কাজ চলাকালে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম কাজে বাধা দেন, ফলে কাজ বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও হঠাৎ করে দেওয়াল তুলে তা বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক।

এবিষয়ে ঠিকাদারের দায়িত্বে থাকা মনিরুজ্জামান রেজওয়ান বলেন, শুরু থেকে রাস্তা তৈরি করে মতিউর রহমানের বাড়ি পর্যন্ত আসলে তার স্ত্রী হাজেরা বেগম রাস্তা তৈরি করতে বাঁধা দেওয়া কাজ বন্ধ আছে।

এদিকে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানায়, ঠিকাদারের লোক রেজোয়ান লোকজন নিয়ে রাতের আধারে আমার বিল্ডিং ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখান থেকে রাস্তা চাইছে সেটা আমার ক্রায়কৃত সম্পত্তি।

এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

দেয়াল তুলে রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষের চলাচল বন্ধ, এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫