ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সমির মল্লিকের, স্বজনদের অভিযোগ চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু

ঝালকাঠিতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে মো. সমির মল্লিক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে কৃষ্ণকাঠি গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সমির মল্লিক ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমির মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মল্লিকদের বিরোধ চলছিল। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সমির মল্লিক ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝলকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মেহেদী হাসান সাংবাদিকদের বলেন , নিহত সমিরের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, তবে নিহতের পরিবার দাবি করেছে, চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সমির মল্লিকের, স্বজনদের অভিযোগ চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে মৃত্যু

আপডেট : ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫