বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গতকাল সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠান। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন।
প্রসঙ্গত, রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়ে। পরদিন সোমবার তাকে ঢাকার আদালতে হাজির করা হয়।

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব 


















