ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

লালমনিরহাট কালীগঞ্জে জ্বীনের বাদশা গ্রেফতার

প্রতারণার ৮টি মামলার পলাতক আসামি মো. সাইদুল ইসলামকে (জ্বিনের বাদশা) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন এলাকা হতে গ্রেফতার করা হয়।

মো. সাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহিশামুড়ি এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা, শরীয়তপুর, রাজশাহী, গাজীপুর, নেত্রকোণা, মানিকগঞ্জসহ মোট আটটি জেলায় প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, জালিয়াতি, বিশ্বাসভঙ্গসহ নানা অভিযোগে মামলা দায়ের হয় ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এলাকায় না থেকেও বিভিন্ন সময়ে ছদ্মবেশে চলাফেরা করতেন। তার গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাইদুল ইসলাম ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়, বিকাশের মাধ্যমে প্রতারণা, কখনো জিনের বাদশা পরিচয়ে নানা প্রতারণা চালিয়ে আসছিল। তার এ চক্রের সাথে স্থানীয় অনেকেই জড়িত থাকতে পারে। তাই মামলা গুলো তদন্ত করে এ চক্রের সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ওসি সেলিম মালিক বলেন, লালমনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় ৮টি প্রতারণা মামলার পলাতক আসামিকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

লালমনিরহাট কালীগঞ্জে জ্বীনের বাদশা গ্রেফতার

আপডেট : ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫