ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গোবিন্দগঞ্জে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাদশা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা একই ইউনিয়নের রাজস গ্রামের বাসিন্দা মৃত মহির উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে মাদক কারবারি বাদশার বাড়ি ঘেরাও করে উঠান থেকে তাকে আটক করে বাড়ির শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে শোকেসের উপরের ড্রয়ারে রাখা শপিং ব্যাগের মধ্যে ৭ পাতা (১ পাতায় ১০ পিস, মোট ৭০ পিস) টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ২৯.২৩ গ্রাম এবং যার স্থানীয় অবৈধ বাজার মূল্য ১০ হাজার ৫০০ টাকা। পরে বাদশাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান জানান, অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গোবিন্দগঞ্জে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫