ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

কক্সবাজারের ঈদগাঁও থেকে অবৈধভাবে আমদানি করা ১৫৫টি গরু ও মহিষ জব্দ

কক্সবাজারের ঈদগাঁও বাজারে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১৫৫টি গরু ও মহিষ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (৬ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পশু জব্দ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত গরু ও মহিষের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এগুলো ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের হেফাজতে রাখা হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার শারমিন সুলতানা বলেন, “বৈধতার প্রমাণপত্র দেখাতে না পারায় পশুগুলো জব্দ করা হয়েছে এবং নিরাপদে সংরক্ষণের জন্য স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।”

অভিযানকালে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সহায়তা করে। বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানকে ঘিরে বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এদিকে, জব্দ হওয়া গরু-মহিষ ছাড়িয়ে নিতে বাজারের ইজারাদার ও একাধিক গরু ব্যবসায়ীর তদবির করার অভিযোগ উঠেছে। এমনকি, ভুয়া কাগজপত্র তৈরি করে সেগুলো বৈধ প্রমাণের চেষ্টাও চলছে বলে দাবি করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর।

তবে বাজারের ইজারাদার আব্দুর রহিম দাবি করেন, “ব্যবসায়ীরা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন, সে সময় কাগজপত্র দেখানো সম্ভব হয়নি। আমাদের গরু ও মহিষ বৈধভাবেই আনা হয়েছিল।”

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা অভিযানের সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের ঈদগাঁও থেকে অবৈধভাবে আমদানি করা ১৫৫টি গরু ও মহিষ জব্দ

আপডেট : ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫