ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে যুবকের মৃত্যু, আহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় শাফায়েত তালুকদার (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাফায়েত ওই গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে।শাফায়েত সম্প্রতি তন্বী নামে এক নারীকে বিয়ে করেছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহেল নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশ শাফায়েতকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ । এ ঘটনায় আহত হন তার চাচা শাহিন তালুকদার (৫৮) ও চাচাতো ভাই সোহেল তালুকদার। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মুজাহিদুল ইসলাম বলেন, “পুলিশের গাড়িতে করে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শাফায়েত তালুকদার মৃত অবস্থায় ছিলেন। বাকি দুজনের শরীরেও মারধরের চিহ্ন রয়েছে।”

শাফায়েতের মা শাফিয়া বেগম কান্নাজড়িত কন্ঠে ও স্ত্রী তন্বী বেগম অভিযোগ করে বলেন, “পুলিশ কোনো কারণ ছাড়াই শাফায়েতকে পিটিয়ে হত্যা করেছে। সে নির্দোষ ছিল।”

অন্যদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সোহেল তালুকদারকে আটক করতে গেলে স্থানীয় কিছু ব্যক্তি ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনা সহযোগিতায় তিনজনকে আটক করে থানায় নেওয়ার পথে শাফায়েতের মৃত্যু হয়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব আল রশিদ বলেন, “ঘটনাস্থল ও হাসপাতালে পৃথক তদন্ত দল পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।”

ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছোরা, রামদা, চাকু, লাইসেন্সসহ একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল ফোন, ৬টি পুলিশের পোশাক ও ২২ বোরের ৯টি গুলি উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে যুবকের মৃত্যু, আহত ২

আপডেট : ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫