ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়ীকে হত্যার পর ঘরে আগুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আগুন দিয়ে পালিয়েছে স্বামী বাদল খান।

ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার (৫ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার।

নিহতরা হলেন- বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শ্বাশুরি বিলকিস বেগম (৫০)।

ঘাতক মো: বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা।

ং

স্থানীয়রা জানায়, আগের একাধিক স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদের পর বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করে চম্পা বেগমকে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুরি বিলকিস বেগমকে হত্যা করে। স্ত্রী ও শ্বাশুরিকে হত্যার পর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বাদল । এসময় বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের জানায়। এসময় লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে নিভিয়ে ফেলে। পরে পুলিশে খবর দেয়া হয়। প্রতিবেশীদের ধারনা পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং আমিও সেখানে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়ীকে হত্যার পর ঘরে আগুন

আপডেট : ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫