ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

জামায়াত কর্মী পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না কৃষক লীগ নেতার

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষক লীগ নেতা আবুল কাসেম মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দেন তিনি। এতেও শেষ রক্ষা হয়নি আবুল কাসেম মুন্সীর।

সোমবার (৫ মে) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৪ মে) রাতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিপাশার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সভাপতি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রোববার উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। পাঁচ মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলেন পুলিশকে জানান আবুল কাসেম। তখন উপজেলার জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে কৃষক লীগ নেতার এমন দাবি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ।

উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, আগের সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে যারা অপকর্ম করেছে, তারা সেসব অপকর্ম ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আবুল কাসেম আমাদের দলের কর্মী নন। তার জামায়াতে যোগদানের খবরটি ভুয়া।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কৃষক লীগ নেতার পরিচয় আড়াল করার জন্য আবুল কাসেম মিথ্যার আশ্রয় নেন। আজকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

জামায়াত কর্মী পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না কৃষক লীগ নেতার

আপডেট : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫