অ্যাডভোকেট মাহফুজুর রহমান | ফাইল ছবি
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ মে) ভোরে সিলেট নগরের শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সংগৃহীত ছবি
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, গত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ কারণে আজ ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি এখন থানায় আছেন। দুপুরে আদালতে পাঠানো হবে।

সিলেট প্রতিনিধিঃ 


















