ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন আঃ রউফ বিএসসি, সভাপতি দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা উচ্চ বিদ্যালয়।

এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আ র ম শরিফুল ইসলাম জর্জ বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির প্রায় ৮৬ লক্ষ ৫৫ হাজার টাকা ভূয়া রেজুলেশন বানিয়ে বিদ্যালয়ের কোন শিক্ষক, অবিভাবকের সাথে এ বিষয়ে কোন পরামর্শ বা মিটিং ছাড়াই নিজেরাই রেজুলেশন বানিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি আত্মসাৎকৃত টাকা বিদ্যালয়ের তহবিলে ফেরত দেওয়াসহ সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী ও সাবেক সভাপতি আ র ম শরিফুল ইসলাম জর্জের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তব্য রাখেন- ডাঃ এটিএম আজহারুল ইসলাম, জাকিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম বিএসসি, ইঞ্জিনিয়ার আমিদ হাসান ইসলাম, শিক্ষার্থী নিশাদ সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী ও সাবেক সভাপতি আ র ম শরিফুল ইসলাম জর্জ সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষার মান তলানিতে ঠেকিয়েছেন। আমরা বিদ্যালয়ের আত্মসাৎকৃত টাকা প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বিদ্যালয় তহবিলে ফেরৎ দেওয়াসহ তাদের বিচার দাবি করছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ইউপি সদস্য মোঃ মাজেদুর রহমান মিন্টু।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট : ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫