ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ‘অগ্রযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ মনপুরায় ভাঙনরোধে হাজার কোটি টাকার বাঁধ নির্মাণ হলেও কাটেনি চরাঞ্চলবাসীর আতঙ্ক মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিরোজপুরে ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন: ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায়

সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়রসহ ২ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

সংগৃহীত ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় সশস্ত্র হামলা চালিয়েছে একদল যুবক। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতার বাসায়ও হামলা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের সঙ্গে সম্পৃক্ত।

বুধবার (২ এপ্রিল) সকালে নগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নগরের পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামানের বাসায় অন্তত – ৮০টি মোটরসাইকেলে করে শতাধিক তরুণ এ হামলা চালায়। হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। বাসায় আনোয়ারুজ্জামানের পরিবারের কেউ থাকেন না। দুজন তা দেখাশোনা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। কে বা কারা এটা করেছে, তা জানার চেষ্টা করছি।’

এদিকে শুভেচ্ছা আবাসিক এলাকায় অবস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এর বাসভবনের ‘ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের কার্যালয়’ এবং মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় হামলা হয়। সন্ধ্যা ৭টায় রুহেলের বাসায় হামলার সময় তার মা ও বোন বাসায় ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারুজ্জামান চৌধুরীর বাড়ির ড্রইং রুমসহ সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়। বিভিন্ন আসবাবের কাচ ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। অনেক আসবাবপত্র ওলটপালট অবস্থায় পড়ে রয়েছে। আলমারি, চেয়ার-টেবিল, ফ্রিজ, এসিও, সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। একটি সূত্র দাবি করেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের ব্যানারে ৩০- ৪০ জন তরুণ নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় ঝটিকা মিছিল করেন। এতে ছাত্রদলের কিছুসংখ্যক নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতার বাড়িতে হামলা-ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা হামলায় ছাত্রদলের নেতা-কর্মীদের অংশ নিতে দেখেছেন। অন্যদিকে ছাত্রলীগের মিছিলের ঘটনায় পরবর্তীতে পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওই ৩ নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আনোয়ারুজ্জামান ৫ আগস্টের পরপর যুক্তরাজ্যে চলে যান। এ নিয়ে দ্বিতীয় বারের মতো তার বাসায় হামলা ও ভাংচুর হয়। অপরদিকে শফিউল আলম চৌধুরী নাদেল ভারতে রয়েছেন। রুহেল আহমেদও দেশের বাইরে অবস্থান করছেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়রসহ ২ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট : ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫