ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পিরোজপুরে মাদকপ্রবণ এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত “পুলিশ হলেও ছাড় নেই”: বাগেরহাটে জিরো টলারেন্স বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির শহীদ তাহিদুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ নওগাঁয় ফল ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি ও সম্পাদকের জয়

ব্যাপক উত্তেজনা ও শঙ্কার মধ্য দিয়ে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ এ সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে- সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করেছে।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২ শত ৭৪ জন ভোটারের মধ্যে ২ শত ৩৬ জন সদস্য ভোট প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল রাত ৯টায় ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হুমায়ুন কবির খান।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের (আওয়ামীলীগ সমর্থিত) প্যানেল থেকে অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ ১২৩ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

অপরদিকে, বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি পদে নিজাম উদ্দিন সরদার ১১৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে হাড্ডা হাড্ডি লড়াই হয়। এছাড়া নির্বাহী সদস্য পদে-আনোয়ার হোসেন তালুকদার, শফিকুল ইসলাম স্বপন, মোঃ মনিরুজ্জামান, মোঃ বায়েজীদ খান নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয়

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি ও সম্পাদকের জয়

আপডেট : ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫